রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৬:৪৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৮:৫৬:০৪ অপরাহ্ন
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
আগামী ২৮ জুন ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (২০ মে) বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইনসভার প্রধানদের বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (ইরনা) এ তথ্য প্রকাশ করেছে।

ইরনার প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার, বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি–এজেই, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান এবং ইরানের সাংবিধানিক কাউন্সিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আগামী ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থীদের নিবন্ধন করা হবে। আর প্রচার-প্রচারণা চলবে ১২ থেকে ২৭ জুন পর্যন্ত। সব কিছু ঠিকঠাক থাকলে ২৮ জুন অনুষ্ঠিত হবে দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন।

দেশটির সংবিধানের ১৩১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ফলে দেশটিতে আগামী ২৯ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

বর্তমানে ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল সোমবারই তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় তার সঙ্গে নিহত হন দেশের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা

বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা