শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটপূর্ণ

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৬:৩২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৮:৫৪:৩৭ অপরাহ্ন
বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটপূর্ণ
বিশ্বজুড়ে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে আর্টিকেল নাইনটিন। এই সংস্থা প্রথমবারের মতো বাংলাদেশে 'বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন' প্রকাশ করেছে। মঙ্গলবার ঢাকার গুলশানে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মনজুর-ই-আলম জানান, ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের জিআরএক্স স্কোর ছিল ১২, যা ২০২২ সালের সাথে সমান। র‌্যাংকিংয়ে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে ১২৮তম স্থানে এসেছে।

গত পাঁচ বছরে (২০১৮-২৩) বাংলাদেশের স্কোর অপরিবর্তিত থাকলেও, গত দশ বছরে (২০১৩-২৩) স্কোর কমেছে ৮ পয়েন্ট। ২০১৪ সাল থেকে বাংলাদেশ সংকটাপন্ন শ্রেণিতে অবস্থান করছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান উপস্থিত ছিলেন। বক্তারা দেশে ভয়ের পরিবেশ, সমালোচনা গ্রহণের অভাব এবং নিবর্তনমূলক আইন প্রণয়নের কথা উল্লেখ করেন। তারা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গণতান্ত্রিক পরিবেশের গুরুত্বও তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা