বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬ এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প অবৈধ সম্পদের মামলা: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ ঝিনাইদহে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ জাবিপ্রবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা

সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৬:২১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৮:৫৩:৪৩ অপরাহ্ন
সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভিসা নীতির আওতায় নয়, বরং অন্য একটি আইনের আওতায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং এই বিষয়ে মার্কিন সরকারের সাথে সম্মিলিতভাবে কাজ করতে চায়।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে "মিট দ্য প্রেস" অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা সেনাবাহিনীর বিষয় হওয়ায়, আমি এ বিষয়ে অতিরিক্ত কিছু বলতে চাই না। যুক্তরাষ্ট্র যেভাবে সব বাঁধা কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায়, আমরাও তাদের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র বাধাগ্রস্ত করতে সত্যিকার অর্থে ভিসা নীতি কার্যকর হলে, যেসব ব্যক্তি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে এটি প্রযোজ্য হওয়া উচিত। যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে, পুলিশকে আক্রমণ করেছে, হত্যাকাণ্ড ও অগ্নিসন্ত্রাস চালিয়েছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।’

বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি এখন পরজীবী হয়ে রিকশাচালকদের আন্দোলনে যোগ দিয়েছে। তাদের নিজেদের কোনো শক্তি নেই, তাই অন্যের উপর নির্ভরশীল হয়ে দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।’

হাছান মাহমুদ আরও উল্লেখ করেন, ‘বিএনপি নির্বাচন প্রতিহত করার নামে অগ্নিসন্ত্রাস চালিয়েছে এবং তারা দেশবিরোধী অবস্থান নিয়েছে। তবে সাম্প্রতিক নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, যা পূর্ববর্তী সময়ের নির্বাচনে দেখা যায়নি। ৪২ শতাংশ ভোট কাস্টিং হয়েছিল এবং ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশে এত ভোটার উপস্থিতি দেখা যায় না। এখন পর্যন্ত ৮০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অভিনন্দন জানিয়েছেন এবং বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাথে কাজ করতে আগ্রহী।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব পরিস্থিতি টালমাটাল হলেও আমরা এগিয়ে যাচ্ছি। অনেক দেশের চেয়ে আমাদের প্রবৃদ্ধির হার বেশি। সারা বিশ্বে পণ্যের দাম বেড়েছে এবং সংকটও বেড়েছে। এই বাস্তবতায় আমাদের দেশেও পণ্যের দাম বেশি। বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয়। কোথাও কিছু হলে তার প্রভাব বাংলাদেশেও পড়ে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ

লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ