বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

ভারত থেকে ২০০ বগি কেনার চুক্তি করল রেল

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ১০:৫৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৬:৫৮:২০ পূর্বাহ্ন
ভারত থেকে ২০০ বগি কেনার চুক্তি করল রেল
বাংলাদেশ রেলওয়ে ভারতীয় প্রতিষ্ঠান রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস (আরইটিইএস) থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী বগি সংগ্রহের জন্য চুক্তি করেছে। সোমবার রেলভবনের যমুনা মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ২০ মাস পর থেকে বগি সরবরাহ শুরু হবে এবং এটি ৩৬ মাস পর্যন্ত চলবে।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম এই অনুষ্ঠানে বলেন, “আমাদের ক্যারেজের অভাব রয়েছে। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আগামী দুই মাসের মধ্যে যদি দুই সেট ক্যারেজ সরবরাহ করা যায়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে।”

রেল সচিব হুমায়ুন কবীর বলেন, “দক্ষিণাঞ্চলে রেল সংযোগ স্থাপনের ফলে এসব নতুন বগি রেল যোগাযোগকে ত্বরান্বিত করবে।” রেলওয়ে মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, “এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে রেল সংযোগ স্থাপন ও যাত্রীসেবা উন্নত হবে।”

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,২৯৮.৫৮ কোটি টাকা। প্রতিটি বগির দাম পড়বে ৬.৪৯ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) যৌথভাবে প্রকল্পটি অর্থায়ন করছে। প্রথমে ইআইবি ম্যাটিরিয়াল চার্জ হিসেবে অর্থ প্রদান করবে এবং বগিগুলো খালাসের জন্য ৩৫ শতাংশ খরচ বহন করবে বাংলাদেশ সরকার।

বগিগুলো স্টেইনলেস স্টিলের এবং দ্রুত গতি সম্পন্ন হবে। এসি, অটোমেটিক এয়ার ব্রেক ও পরিবেশবান্ধব সুবিধা থাকবে। এগুলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে যুক্ত করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরইটিইএসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিত্তাল, ভারতীয় রেলওয়ের প্রোডাকশন ইউনিটের অতিরিক্ত সদস্য সঞ্জয় কুমার পংকজ এবং ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেভেলপমেন্ট মিচেল ক্রেজা।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন

নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন