মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

সরকার অটোরিকশা চালকদের ওপর অত্যাচার করছে: রিজভী

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০৬:৪৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০৯:৫৩:৪৭ অপরাহ্ন
সরকার অটোরিকশা চালকদের ওপর অত্যাচার করছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের ওপর জুলুম করছে। অটোরিকশা বন্ধ করে গরিব মানুষের রোজগার কেড়ে নেওয়া হয়েছে। সোমবার (২০ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
 
রিজভী বলেন, দরিদ্র অটোরিকশাচালকদের থেকে সরকারদলীয় নেতাকর্মীরা চাঁদা আদায় করে তাদের সর্বস্বান্ত করছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতো নেতারা ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিচ্ছেন, অথচ তাদের নিজস্ব বিলাসিতা ও সম্পদের প্রদর্শনী চলছে।
 
রিজভী আরও বলেন, আওয়ামী লীগের নেতারা এবং তাদের আত্মীয়স্বজন দেশের সম্পদ লুটপাট করে বিদেশে অর্থ পাচার করছে। দেশের শেয়ার বাজারেও নতুন করে ধস নেমেছে, যা তরুণ ও সাধারণ বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করেছে।
 
মানববন্ধনে অন্যান্য বক্তারা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, এবং নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়