বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন সাতক্ষীরায় সম্মাননা অনুষ্ঠান: মঞ্চে না ডাকায় ক্ষুব্ধ বিএনপি-জামায়াত নেতাদের বর্জন দেশে আসেন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’: চরমোনাই পীর ফ্যাসিবাদের ঠাঁই শিক্ষাঙ্গনে হবে না: জাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভায় এমপি বাবুল জুলাই জাদুঘর গড়া ছিল ‘যুদ্ধের মতো’: ফারুকী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের দাম থাকছে ভিন্ন আজ ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়ম: গোয়ালন্দে সাবেক ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ঘোষণা, কড়া নজর রাখছে সরকার ছাত্রলীগের কমিটি গঠনের ঘোষণায় মুজিব, ফজিলাতুন্নেছা ও আজমের প্রতিকৃতি ভাঙল ছাত্রদল রেকর্ডসংখ্যক মানুষের ইসরায়েল ত্যাগ, নতুন উদ্বেগে তেল আবিব সাভারে মেয়াদ শেষের আগেই এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ, হাইকোর্টের স্থগিতাদেশ ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের দিনটি আমাদের মুক্তির প্রতীক — সাইদুর রহমান লিটল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের সমাবেশ পাকিস্তানে আল-জাজিরার সম্প্রচার ‘নিষিদ্ধ’ চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী পপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারি, নিহত ১

গরমের মধ্যে নির্বাচনী প্রচারণায় অসুস্থ হয়ে পড়লেন সায়নী

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০৬:২৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০৬:২৮:৫১ অপরাহ্ন
গরমের মধ্যে নির্বাচনী প্রচারণায়  অসুস্থ হয়ে পড়লেন সায়নী
যাদবপুরে লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট হবে আগামী ১ জুন। এর আগে সব দলের প্রার্থীরা পুরোদমে প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার (১৬ মে) তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় এলাকায় প্রচারে গিয়েছিলেন। প্রচারের মাঝেই হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং প্রচার বন্ধ করে ফিরে যেতে বাধ্য হন।

সায়নী ভাঙড়ের শানপুকুর, ভোগালি ১ ও ভোগালি ২ এলাকায় রোদ্রের মধ্যে হুড খোলা গাড়িতে প্রচার চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সায়নী অসুস্থ বোধ করলে গাড়ি থামিয়ে তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়। এরপর তিনি হুড খোলা গাড়ি ছেড়ে নিজের গাড়িতে কিছুক্ষণ প্রচার করেন, তবে অবস্থার অবনতি হলে তাকে প্রচার বন্ধ করে ফিরে যেতে হয়। শওকত মোল্লাও ওই দিন প্রচারের সময় অসুস্থ হয়ে পড়েন এবং তাকেও প্রচার ছেড়ে চলে যেতে হয়।

স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, প্রবল গরমের কারণেই তারা অসুস্থ হয়ে পড়েন। পশ্চিমবঙ্গে কয়েকদিন বৃষ্টি হওয়ার পর তাপমাত্রা কমলেও আবার গরম বাড়তে শুরু করেছে। তাপমাত্রার পারদ চড়ছে এবং অস্বস্তিও বাড়ছে। এর আগে, সন্দেশখালির বিজেপি প্রার্থীও গরমের মধ্যে প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন