মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা?

ভারতীয় মশলায় ক্যানসারের উপাদান, বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০৪:৫৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০৬:১৩:১৯ অপরাহ্ন
ভারতীয় মশলায় ক্যানসারের উপাদান, বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল
নেপাল ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেসের গুঁড়া মশলা আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতীয় এই মশলায় ক্যানসার সৃষ্টিকারী উপাদানের উচ্চ মাত্রার উপস্থিতির খবরে নেপাল এই পদক্ষেপ নিয়েছে।

হংকং ও সিঙ্গাপুরও ইতিপূর্বে ক্ষতিকর জীবাণুর কারণে ভারতীয় মশলার বিরুদ্ধে একই পদক্ষেপ গ্রহণ করেছিল। ভারতীয় বার্তাসংস্থা এএনআই-এর বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ মে) রাতে এক প্রতিবেদনে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ ভারতীয় মশলা ব্র্যান্ড এভারেস্ট ও এমডিএইচ-এর পণ্য আমদানি, ব্যবহার এবং বিক্রয় নিষিদ্ধ করেছে। নেপালের একজন কর্মকর্তা এএনআইকে জানিয়েছেন যে, নেপাল এই দুই কোম্পানির মশলায় ক্যানসার সৃষ্টিকারী উপাদান ইথিলিন অক্সাইডের মাত্রা পরীক্ষা করছে।

নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের মুখপাত্র মোহন কৃষ্ণ মহারজান জানিয়েছেন, নেপালে এভারেস্ট এবং এমডিএইচ ব্র্যান্ডের মশলা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। মশলায় ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতির খবরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক সপ্তাহ আগেই আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং এখন বাজারে এই মশলার বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, এই দুটি বিশেষ ব্র্যান্ডের মশলায় রাসায়নিকের উপস্থিতি কতটা তা জানতে পরীক্ষা চলছে। চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। হংকং এবং সিঙ্গাপুর ইতোমধ্যেই এটি নিষিদ্ধ করেছে, তাদের পদক্ষেপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মাসে হংকং তরকারিতে ব্যবহার করা এমডিএইচের তিন ধরনের গুঁড়া মশলা ও এভারেস্টের গুঁড়া মশলার বিক্রি স্থগিত করেছে। সিঙ্গাপুরও তাদের বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দেয় এবং রান্নার কাজে এসব মশলা ব্যবহার না করার পরামর্শ দেয়।

হংকং ও সিঙ্গাপুরের কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় ওই দুই কোম্পানির গুঁড়া মশলায় উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড রয়েছে, যা মানুষের খাওয়ার জন্য অনুপযুক্ত এবং দীর্ঘসময় ধরে ইথিলিন অক্সাইড ব্যবহারে ক্যানসারের ঝুঁকি রয়েছে।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের এফডিএ ভারতীয় মসলা পণ্যে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে। এফডিএর ভারতীয় মসলা পণ্যের দূষণ পর্যালোচনার প্রতিবেদন সর্বপ্রথম প্রকাশ করে রয়টার্স।

ভারতে এই দুই কোম্পানির গুঁড়া মশলা ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকাতেও রপ্তানি করা হয়। ভারতের মশলার বাজারের অন্যতম বৃহৎ দুই কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেস।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়