মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৫ দিন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০৪:৪০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০৬:১৫:১৭ অপরাহ্ন
বেনাপোল বন্দরে  আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৫ দিন
ভারতীয় লোকসভা নির্বাচন, বুদ্ধ পূর্ণিমা এবং যশোরের শার্শা উপজেলায় নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম এক বিবৃতিতে জানান, "সোমবার ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য দেশটির সরকার শনিবার থেকে সোমবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।"

তিনি আরও বলেন, "এরপর মঙ্গলবার বাংলাদেশের শার্শা উপজেলায় নির্বাচন এবং বুধবার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। ফলে এই পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।"

রেজাউল করিম জানান, "শনিবার, রোববার ও সোমবার বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে। এ সময় বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাক ওপারে ফেরত যেতেও কোনো বাধা থাকবে না।"

তিনি আরও উল্লেখ করেন, "বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চলবে।"

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, "লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় যাওয়ায় শনিবার থেকে সোমবার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।"

তিনি বলেন, "উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচন কর্মকর্তা এই ব্যাপারে সাধারণ ছুটি ঘোষণা করেছেন।"

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি