বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

গণমাধ্যমের আদ্যোপান্ত

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৪ ১২:৫৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৪ ১২:৫৫:৪২ পূর্বাহ্ন
গণমাধ্যমের আদ্যোপান্ত

ওমায়ের আহমেদ শাওন (লেখক, কলামিস্ট গণমাধ্যম বিশ্লেষক)

গণমাধ্যম মূলত, জনগনকে প্রভাবিত করার বড় শক্তি। জনগণের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমকেই আমরা গণমাধ্যম হিসেবে জানি। একে-অপরকে বার্তা পৌঁছে দেওয়া, খবরাখবর নেওয়া সহ দেশ, সমাজ, শিল্প-সংষ্কৃতির প্রতিফলন গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশ পায়। গণমাধ্যম বা মিডিয়া সাধারনত দুই প্রকার। যেমন- . ইলেকট্রনিক মিডিয়া . প্রিন্ট মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে রেডিও, টেলিভিশন, নাটক-চলচ্চিত্র প্রভৃতি মূখ্য গণমাধ্যম এবং মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া গৌণ গণমাধ্যম হিসেবে বিবেচিত। অপরদিকে সংবাদপত্র ম্যাগাজিন মূখ্য গণমাধ্যম।

কথায় আছে, যা অক্সিজেনের ন্যায় নিরপেক্ষ, জলের ন্যায় সর্বত্রগামী এবং আলোর ন্যায় দ্রুতি সম্পন্ন সেটাই গণমাধ্যম। প্রকৃত গণমাধ্যম সত্য, বস্তুনিষ্ট এবং মানুষের কল্যানে নিবেদিত। সে গণমাধ্যম দলমত নির্বেশেষে সার্বজনীন ভাবে কাজ করে যায়। মানুষের জীবনযাত্রা, প্রকৃতি-পরিবেশ প্রভৃতি সকল কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়। গণমাধ্যমে ভালো-মন্দ দুটোই বিস্তার লাভ করে। সৎ এবং অসৎ দুটো উদ্দেশ্যেই গণমাধ্যম আত্মপ্রকাশ করতে পারে। সে ব্যাপারে জনগণ খুব সহজেই তা অনুধাবন করতে পারে।

চলমান বিশ্বের নানান বিচিত্র ঘটনা, যুদ্ধ, রাজনীতি, আবিষ্কার, উদ্যোগ, সামাজিক অসামাজিক কর্মকান্ড গণমাধ্যমের জন্যই জানতে পারি। শিক্ষা বিস্তার জনমত গঠনে গণমাধ্যম প্রধান ভূমিকা পালন করে থাকে। এর পাশাপাশি জনগণের বিভ্রান্তি দূরীকরণ, জনগনের মতামতকে প্রতিষ্ঠা, জনগনকে সচেতন আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার প্রচেষ্টা করে থাকে। কিন্তু গণমাধ্যম যদি কুসংষ্কার, ধর্মবিদ্বেষ, উগ্রতা-হিংস্রতা, অশ্লীলতা, নগ্নতা-নোংরামো ইত্যাদি সরাসরি অথবা কৌশলে প্রোমোট করে তাহলে মানুষের অভিরূচি মনোভাবে তা মারাত্মক ভাবে তার প্রভাব ফেলে। সে বিরূপ প্রভাব জাতি-সমাজ-বিশ্বের নীতি, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, মনুষ্যত্বকে বিঘ্নিত করে। ধর্ম সংষ্কৃতি ব্যতিত কোন জাতি বেঁচে থাকতে পারে না। বিভিন্ন দেশ জাতির কৃষ্টি-কালচার, আচার-আচরনের সচিত্র বর্ণনা প্রচারের মহৎ কাজটি করে জনগণের জনপ্রিয়তা অর্জন করতে হয়। কিন্তু মিথ্যাচার কল্প-কাহিনী, গুজব, বানোয়াট এবং আজগুবি উদ্ভট ঘটনা প্রচারের ফলে গণমাধ্যম ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার পেলেও বাস্তবিক পক্ষে গ্রহনযোগ্যতা হারায়। যেখানে জাতি গঠনে কাংখিত অবদান রাখা উচিত সেখানে রাজনীতির প্রকোপে মানুষের মাঝে বিভাজন তৈরী করে ফেলে। এজন্য সমাজ দেশ তথা বিশ্বের জন্য গ্রহনযোগ্য, নিরপেক্ষ এবং সার্বজনীন গণমাধ্যম অধিক পরিমাণে অতিব জরুরী।


 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী