রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শ্রমিকরা পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নিলো

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০৮:১৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১১:০১:৪০ অপরাহ্ন
শ্রমিকরা পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নিলো
রাজধানী ঢাকার বনানীতে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। তবে পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক থেকে অবরোধ তুলে নিলেন শ্রমিকরা। 
 
আজ (শনিবার, ৪ মে) সকাল সাড়ে ৮টায় এ বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
 
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, 'এ্যাপারেল গার্মেন্টস লিমিটেড' নামের একটি কারখানা বন্ধের প্রতিবাদ করছেন শ্রমিকরা। তারা সকাল সাড়ে ৮টা থেকে সৈনিক ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঘটনাস্থলে এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন।'
 
তিনি আরও বলেন, 'এই কারখানায় ৩০০ শ্রমিক রয়েছে। প্রায় ২৫০ শ্রমিক বিক্ষোভ করছেন।'
 
পরে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে মধ্যস্থতা করে পুলিশ। এরপরই অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
 
শ্রমিকদের দাবি, এ্যাপারেল গার্মেন্টস লিমিটেড এর মালিক গাজীপুরে আরেকটি পোশাক কারখানা গড়ে তুলেছেন। রাতের অন্ধকারে এই কারখানা বন্ধ করে চলে যেতে চাচ্ছেন। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার