শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে

বশেফমুবিপ্রবিতে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরে প্রদর্শনী

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০৭:৫৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১১:০০:১৯ অপরাহ্ন
বশেফমুবিপ্রবিতে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরে প্রদর্শনী
'শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর'কে জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণাধীন শাখা হিসেবে আত্তীকরণ পরবর্তী হস্তান্তর অনুষ্ঠান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) সরাসরি প্রদর্শন করা হয়েছে। 
 
শনিবার (০৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। 
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ অনলাইনে এবং সরাসরি যুক্ত হয়ে এ অনুষ্ঠান উপভোগ করেন।
 
উল্লেখ্য, জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, এম.পি।
 
আমন্ত্রিত অতিথি ছিলেন শহীদ জননী জাহানারা ইমাম—এর পুত্র সাইফ ইমাম জামি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
 
বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং একইসাথে যুদ্ধাপরাধী রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্যদের বিচারের দাবীতে দেশব্যাপী সচেতনতা ও গণআন্দোলন সৃষ্টিকারী শহীদ জননী জাহানারা ইমামের সংগ্রামী জীবন পাঠে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য আইসিটি সেলের উদ্যোগে অনুষ্ঠানটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। 
 
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ও সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান