শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ শেষে দেশে ফিরলেন সাড়ে ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৪৯ প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমল আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন টানা ৪ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন থাই রাজকন্যা মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জানালা ভেঙে চুরি নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ পতাকার রঙের সঙ্গে কেন মেলে না দক্ষিণ আফ্রিকার জার্সি? চোটে বিশ্বকাপ শেষ, অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জাপান অধিনায়ক বাজেটে দাম কমছে লিপস্টিক-ফেসওয়াশসহ ৭ প্রসাধন সামগ্রীর বিশ্বকাপে মাঠে নামার আগেই ইরানের কড়া হুঁশিয়ারি জামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধ ফিরলেন পরিবারের কাছে বিশ্বকাপ জ্বরে আর্জেন্টিনা বন্দনায় মেতেছেন দুই বোন মেহজাবীন ও মালাইকা মাথাপিছু আয়ে রেকর্ড, তবে পিছু ছাড়ছে না দারিদ্র্য বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দেশি মদে লিটারপ্রতি ৫০০ টাকা কর বাড়বে বাজেটে জাবিপ্রবির অবকাঠামো উন্নয়নে দেড় হাজার কোটি টাক বরাদ্দের প্রস্তাব বাবার মর্মান্তিক মৃত্যুর ২০ বছর পর একইভাবে খুন ছেলে হত্যা, পুশইন ও মাদক: নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলনে মিলল না কোনো সমাধান শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি মাত্র ৮ মাসেই পুরো কোরআন মুখস্থ করল কিশোর আল আমিন

বশেফমুবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষায় অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১২:১৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১০:০০:১৪ পূর্বাহ্ন
বশেফমুবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষায় অনুষ্ঠিত
GST গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির 'বি' ইউনিটের (মানবিক ) পরীক্ষা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (০৩ মে) সকাল ১১.০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত ক্যাম্পাসে এ পরীক্ষা হয়। 
 
এবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে 'বি' ইউনিটের মোট ১ হাজার ৬১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী নির্বাচিত করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৯৪ জন। উপস্থিতির হার ছিলো ৯২ দশমিক ৬৮ শতাংশ। 
 
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান হলসমূহ পরিদর্শন করেন। ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 
 
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এলাকাবাসীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। 
 
মাননীয় উপাচার্য অধ্যাপক ড . মো. কামরুল আলম খানের নেতৃত্বে পরীক্ষা তদারকিতে ছিলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী, 'বি' ইউনিটের ফোকাল পয়েন্ট ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, কো-ফোকাল পয়েন্ট ফিশারিজ বিভাগের চেয়ারম্যানসহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল বারী প্রমুখ। 
 
এদিকে তীব্র তাপপ্রবাহে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করা হয়।এছাড়া সুপেয় পানি ও জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিম কাজ করে। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন

আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন