শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

বশেফমুবিপ্রবি ক্যাম্পাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্‌যাপন

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ১১:২৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ১১:৩৯:২৯ অপরাহ্ন
বশেফমুবিপ্রবি ক্যাম্পাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্‌যাপন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাসে আজ ১৭ এপ্রিল ২০২৪ খ্রি., বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে মাননীয় উপাচার্য দিনের কর্মসূচির উদ্বোধন করেন৷ পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতেও।

পরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এই ঐতিহাসিক দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার করতে হবে।

সভায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল বারী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম, কর্মচারী পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আয়োজক কমিটির আহ্বায়ক ও ভারপ্রাপ্ত প্রক্টর এস.এম. ইউসুফ আলী সভাপতিত্ব করেন। আর সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব ও সহকারী রেজিস্ট্রার মো: সাব্বির হোসেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা