G-RSCNNBVZH2
শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

পান খেয়ে ১৮ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৪ ০৪:১৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৪ ০৮:১১:২২ পূর্বাহ্ন
পান খেয়ে ১৮ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী
শ্যামলী পরিবহনের সুপারভাইজার প্রদীপের বিরুদ্ধে বাসে পান খাইয়ে অচেতন করে এক গরু ব্যবসায়ীর ১৮ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাসযাত্রী মো. জাহাঙ্গীর গত শনিবার (২৩ মার্চ) পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বরাবর লিখিত অভিযোগ করেছেন।

রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের বাঁশখালী থেকে পাবনায় পৌঁছানোর কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শনিবার তার জ্ঞান ফিরলে রাতে তিনি এ তথ্য জানান।

অভিযোগে জানা যায়, চট্টগ্রাম থেকে পাবনায় গরু কিনতে যাওয়ার পথে বাসের মধ্যেই তাকে অচেতন করে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গরু ব্যবসায়ীর অভিযোগ, শ্যামলী পরিবহনের সুপারভাইজার যাত্রাপথে পান খাইয়ে তাকে অচেতন করে হাতিয়ে নেন ওই টাকা।

গরু ব্যবসায়ী মো. জাহাঙ্গীর জানান, চট্টগ্রামের বাঁশখালী থেকে দীর্ঘ এক যুগ ধরে প্রতি সোমবার গরু কেনার জন্য পাবনার অরনখোলা হাটে যান। আর নিয়মিত যাতায়াত করায় সুসম্পর্ক হয় শ্যামলী পরিবহন বাসের সটির স্টাফদের সঙ্গে।

জাহাঙ্গীরের অভিযোগ, দীর্ঘ এক যুগ চলার পথে এতদিন কোনো সমস্যা না থাকলেও হঠাৎ করেই গত সোমবার (১৮ মার্চ) পড়তে হয় বিপাকে। ১৮ লাখ টাকা কোমরে বেঁধে সেদিন রাত ৮টার দিকে ৮ নম্বর শ্যামলী পরিবহন বাসের টিকিট ক্রয় করেন জাহাঙ্গীর ও তার রাখাল জসিম উদ্দীন। এ সময় রাখালের কাছেও ছিল ৩ লাখ টাকা। শ্যামলী পরিবহনের সুপারভাইজার প্রদীপ তাকে ৪ নম্বর বাসে তুলে দেন।

বাসটি পাবনায় পৌঁছার কিছুক্ষণ আগে সুপারভাইজার প্রদীপ দুজনকেই দুটি পান খেতে দেন। এ সময় তারা পান খেতে থাকলে সুপারভাইজার প্রদীপ এসে তাদের ঘুমাতে বলেন। গরমের মধ্যে সারাদিন গরু কিনবেন বলে বিশ্রাম নিতে বলেন তাদের। এরপরের ঘটনা আর কিছুই মনে নেই জাহাঙ্গীরের। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখেন শ্যামলী গ্যাস পাম্পের পেছনের একটি জায়গায় পড়ে আছেন তিনি। তার কাছে থাকা ১৮ লাখ টাকা নেই। তবে পকেটে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ফোন অক্ষত অবস্থায় রয়েছে। তার রাখালের কাছে থাকা তিন লাখ টাকাও আছে।

পান খাওয়ানোর বিষয়সহ সব অভিযোগ অস্বীকার করেছেন বাসটির সুপারভাইজার প্রদীপ। তিনি বলেন, আমি কাউরে কোনো চা অথবা পান খাওয়াইনি। কোনো যাত্রীকে কোনোদিন পানিও খাওয়াইনি। এসব মিথ্যা ও বানোয়াট কথা।

বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন এ ব্যাপারে আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা