শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

দেশের বাজারে হাইসেন্সের এসি ও টিভি আনল ফেয়ার ইলেকট্রনিকস

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৪ ১২:০৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৪ ০৯:০১:০৯ পূর্বাহ্ন
দেশের বাজারে হাইসেন্সের এসি ও টিভি আনল ফেয়ার ইলেকট্রনিকস
ফেয়ার ইলেকট্রনিকস গতকাল হাইসেন্সের এসি ও টিভির বাজারজাত ও বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করে ছবি: ফেয়ার ইলেকট্রনিকস

এবার দেশের বাজারে হাইসেন্সের এসি ও টিভি নিয়ে এসেছে বিশ্বজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ফেয়ার ইলেকট্রনিকস।

শনিবার (২৩ মার্চ) গুলশান অ্যাভিনিউর ফেয়ার ইলেকট্রনিকস স্মার্টপ্লাজায় এসব এসি ও টিভি বাজারজাত ও বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান।

ফেয়ার ইলেকট্রনিকস দেশেই নিজস্ব কারখানায় হাইসেন্সের এসি ও টিভি উৎপাদন করছে। পর্যায়ক্রমে হাইসেন্সের অন্যান্য পণ্যও এ দেশে উৎপাদন ও বিপণন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে রফতানির পরিকল্পনাও রয়েছে তাদের।


মুতাসসিম দায়ান বলেন, ‘‌এসি ও টিভি উৎপাদন, বাজারজাত ও বিপণনের এ পদক্ষেপের মধ্য দিয়ে ফেয়ার গ্রুপের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হলো। হাইসেন্স করপোরেশনের বিশাল পোর্টফোলিও রয়েছে। তাদের ইলেকট্রনিকস পণ্য বিশ্বজুড়ে সমাদৃত। পর্যায়ক্রমে হাইসেন্সের অন্যান্য পণ্যও এ দেশেই উৎপাদন ও বিপণন করা হবে।’

আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় উয়েফা ইউরো-২০২৪-এর অফিশিয়াল পার্টনার হাইসেন্স। ফুটবলের এ মহা উৎসবকে ঘিরে হাইসেন্স ও ফেয়ার ইলেকট্রনিকস নানা আয়োজন নিয়ে দেশের ফুটবলপ্রেমী মানুষের পাশে থাকবে বলেও ঘোষণা করেন ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাইসেন্সের এসি পণ্যের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান জিয়ানশেং, ফেয়ার গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কাজী নাসির উদ্দিন, হেড অব সাপ্লাই চেইন আরিফুর রহমান, হেড অব বিজনেস স্ট্র্যাটেজি রায়ান রহমান, হেড অব কমিউনিকেশন অ্যান্ড করপোরেট ফিল্যানথ্রপি হাসনাইন খুরশেদ, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর এবং ফেয়ার সলিউশনস লিমিটেডের পরিচালক খন্দকার হাফিজ আল আসাদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা