G-RSCNNBVZH2
শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

আবারো ধনাঞ্জয়া-কামিন্দুর জোড়া সেঞ্চুরি

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৪ ১১:৪৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৪ ০৮:৫৯:৪৬ পূর্বাহ্ন
আবারো ধনাঞ্জয়া-কামিন্দুর জোড়া সেঞ্চুরি
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ১১৩ রানে শ্রীলংকার ৫ উইকেট তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। যদিও প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও জোড়া সেঞ্চুরি করে বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন ধনাঞ্জয়া-কামিন্দু জুটি। আজ দুজন গড়েন ১৭৩ রানের জুটি। ধনাঞ্জয়া ১০৮ রান করে আউট হওয়ার পর সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্দু। তিনি ঠিক ১০০ রানে অপরাজিত থেকে চা-বিরতিতে যান। তার সঙ্গে ১৩ রানে অপরাজিত প্রবথ জয়সুরিয়া। লংকানদের লিড এখন ৪৩০ রানের।

গত এক দশকের মধ্যে প্রথম লংকান ব্যাটার হিসেবে কোনো টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি করলেন ধনাঞ্জয়া। সর্বশেষ ২০১৪ সালে এই কীর্তি ছিল ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারার। ধনাঞ্জয়া আউট হওয়ার পর সেঞ্চুরি করেছেন কামিন্দুও। প্রথম ইনিংসের মতো আজও দুজন সেঞ্চুরি করলেন। টেস্ট ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার একই টেস্টে দুটি দেড়শ রানের জুটির রেকর্ডও হলো। তারা ছাড়া এমন কীর্তি আছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও জো বার্নসের (২০১৫) এবং ইংল্যান্ডের এডি পেইন্টার ও পল গিবসের (১৯৬৮)।

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে বলছিলেন, তারা শ্রীলংকাকে দ্রুত অলআউট করতে চান যেন তাদের সামনে ২৫০ রানের মতো টার্গেট দাঁড়ায়। যদিও বাংলাদেশের আশা পূরণে বাধ সাধলেন ধনাঞ্জয়া ও কামিন্দু।

সকালে তৃতীয় ওভারে ‘নাইটওয়াচম্যান’ বিশ্ব ফার্নান্দোকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ। এরপর ধনাঞ্জয়া ও কামিন্দু ব্যাটে শাসন করতে থাকেন স্বাগতিক বোলারদের। সপ্তম উইকেটে মধ্যাহ্নভোজের আগেই ২৪.১ ওভার ব্যাটিং করে তারা বোর্ডে ১০৭ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন। পরে ১৭৩ রান তুলে বিচ্ছিন্ন হন তারা।

ধনাঞ্জয়া ১৭৯ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ১০৮ এবং কামিন্দু ১৭১ বলে ১৩ বাউন্ডারিতে ১০০ রান করেছেন।

শ্রীলংকার ২৮০ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৮৮ রানে অলআউট হয়ে যায়।

 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা