শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুরগির দোকান নিয়ে বিরোধে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা স্বর্ণের দাম আবার বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ টাকা মক্কা চুক্তি নিয়ে বৈঠকে তিন দেশের ঐক্যের কথা জানালেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের পোশাকের অর্ডার পাচ্ছে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়াও কয়েক ক্যান বিয়ারের কারণে উড়োজাহাজ জব্দ, বিচার চাইতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে পাইলট কলিং ভিসায় মালয়েশিয়ায় পৌঁছালেন ১১২ বাংলাদেশি কর্মী মধ্যপ্রাচ্যে শান্তি না এলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে, আশঙ্কা ট্রাম্পের আন্দালুসিয়া থেকে জাতীয় রাজনীতি, স্পেনে প্রভাব বাড়ছে কট্টর ডানপন্থি ভক্সের নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত প্রধানমন্ত্রীর নির্দেশে হজের বিমানভাড়া কমেছে, জানালেন ধর্মমন্ত্রী ঘরোয়া আয়োজনে বিয়ে সারলেন মিমি, ৫ ডিসেম্বর পাহাড়ে মালাবদল ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, প্রথম ফ্লাইট সন্ধ্যা ৭টায় এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা দিলেন আজহারী, রাজশাহী দিয়ে শুরু আওয়ামী লীগ আমলে গুম-খুনের অভিযোগ, তথ্য নিতে জেলায় জেলায় গণশুনানির উদ্যোগ ওমানের জাতীয় দিবসে ৩৪৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা বিশ্ববাজারে আবার কমলো স্বর্ণের দাম কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: শামসুন্নাহারের মৃত্যু, দগ্ধ পাঁচজনের চারজনই মারা গেলেন ঘরের মঞ্চে মিস ইউনিভার্স হলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো ইউক্রেনে যুদ্ধ থামলেও রুশ গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনায় অটল ইইউ

মুরগির দোকান নিয়ে বিরোধে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:১৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:১৮:১১ পূর্বাহ্ন
মুরগির দোকান নিয়ে বিরোধে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারীতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ম্যানেজার নাঈমুল ইসলামকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, হোটেলের সামনে ফুটপাতে মুরগির দোকান বসানো নিয়ে পুরোনো বিরোধ ছিল।
 

জাগো নিউজের প্রতিবেদনে স্থানীয় বাসিন্দা ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে হোটেলে হামলা হয়। এর কিছুক্ষণ আগে হোটেলের ফটকের পাশে একটি মুরগি বেঁধে রাখা নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল।
 

নাঈমুলের বড় ভাই নাজমুল হুদা দুর্জয় শুক্রবার সন্ধ্যায় ওয়ারী থানায় মামলা করেন। ময়নাতদন্ত শেষে স্বজনেরা নাঈমুলের মরদেহ রাজবাড়ীর গোয়ালন্দের দুদুখান গ্রামে নিয়ে যান।
 

থানা পুলিশের পাশাপাশি ঘটনাটির ছায়া তদন্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তসংশ্লিষ্ট অন্তত তিন কর্মকর্তা জাগো নিউজকে জানিয়েছেন, বিরোধের সূত্রপাত নিয়ে স্থানীয় বাসিন্দাদের বর্ণনার সঙ্গে তাঁদের পাওয়া তথ্যের মিল রয়েছে।
 

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, রাত ১টার দিকে ফুটপাতের পাইকারি দোকানের খাঁচা থেকে একটি মুরগি ছুটে হোটেলে ঢুকে পড়ে। বিভিন্ন দোকানে অস্থায়ীভাবে কাজ করা এনায়েত ওরফে এ্যানির অনুরোধে হোটেলের এক নিরাপত্তাকর্মী মুরগিটি বের করে দেন।
 

এনায়েত মুরগিটি খাঁচায় ফেরত না দিয়ে হোটেলের ফটকের পাশে বেঁধে রাখলে আপত্তি জানান ওই নিরাপত্তাকর্মী। অভিযোগ, কথা-কাটাকাটির একপর্যায়ে এনায়েত তাঁকে মারধর করেন। হোটেলের কর্মীরা তখন এনায়েতকে দ্বিতীয় তলার অভ্যর্থনাকক্ষে নিয়ে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।
 

রাত পৌনে ২টার দিকে এনায়েতের ছেলে ইরান কাজী হোটেলে এলে কর্মীদের সঙ্গে তাঁদের আবার কথা-কাটাকাটি হয়। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, এরপর বাবা ও ছেলে ধারালো অস্ত্র দিয়ে কর্মীদের ওপর হামলা করেন। নাঈমুল ঘটনাস্থলেই মারা যান।
 

হোটেলের আরেক ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত আরও কয়েকজন কর্মীকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, সিসিটিভির ফুটেজে দুজনকে দেখা গেছে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
 

ঘটনাস্থল পরিদর্শনের পর ঢাকা মহানগর পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার সোহেল রানা জানান, হোটেলের সিসিটিভি ক্যামেরার রেকর্ডার জব্দ করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
 

স্থানীয় বাসিন্দা ও হোটেলের কয়েকজন নিরাপত্তাকর্মী জানান, কাপ্তান বাজার থেকে হেঁটে হোটেলটিতে পৌঁছাতে তিন থেকে চার মিনিট লাগে। রাতে বাজারের অস্থায়ী পাইকারি মুরগির দোকান হোটেলের সামনেসহ আশপাশের ফুটপাতেও বসে।
 

গত মার্চে ঢাকা মহানগর পুলিশের তৈরি তালিকায় কাপ্তান বাজার এলাকার ফুটপাতের অবৈধ মুরগির দোকানগুলোকে চাঁদাবাজির একটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়। তালিকার তথ্য অনুযায়ী, এসব দোকান থেকে দৈনিক অন্তত চার লাখ টাকা চাঁদা ওঠে। তবে এই হত্যার সঙ্গে চাঁদাবাজির কোনো যোগসূত্রের কথা তদন্তকারীরা জানাননি।
 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মুরগির দোকান নিয়ে বিরোধে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

মুরগির দোকান নিয়ে বিরোধে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা