মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে বৈশ্বিক ঐকমত্য চান জাতিসংঘ মহাসচিব থানায় হামলা-ভাঙচুরের পর ফেসবুক লাইভে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার গাজা যুদ্ধের পর ইসরাইলি বাহিনীতে বাড়ছে আত্মহত্যা, এ বছর ২৩ জন দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প অনুভূত জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক শুরু আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ও কার্গো জাহাজে ইউক্রেনের হামলার দাবি চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার গোপালগঞ্জে পাঁচ দিনে বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৫ নেতার পদত্যাগ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামছে ১১ দল টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২ জামায়াতসহ বিভিন্ন দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৯৪ হাজার টাকা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক দুই দশকের বেশি সময় পর আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী রমজান সামনে রেখে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প অনুভূত

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন
পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প অনুভূত

পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দুই কম্পনের মধ্যে ব্যবধান ছিল মাত্র দুই মিনিট।
 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে প্রথম এবং ৭টা ৩৪ মিনিটে দ্বিতীয় দফায় কম্পন অনুভূত হয়।
 

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির সম্ভাব্য মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।
 

প্রাথমিক তথ্য বলছে, উৎপত্তিস্থলটি লেলেপ এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে ছিল। পঞ্চগড় থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার।
 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, সীমান্তের ওপারে ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় পঞ্চগড়ে এর কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

ভূতাত্ত্বিকভাবে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে নেপাল ও আশপাশের অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। গত কয়েক বছরে এ অঞ্চলে একাধিক শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে, যার কয়েকটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে বৈশ্বিক ঐকমত্য চান জাতিসংঘ মহাসচিব

এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে বৈশ্বিক ঐকমত্য চান জাতিসংঘ মহাসচিব