পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প অনুভূত

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন

পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দুই কম্পনের মধ্যে ব্যবধান ছিল মাত্র দুই মিনিট।
 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে প্রথম এবং ৭টা ৩৪ মিনিটে দ্বিতীয় দফায় কম্পন অনুভূত হয়।
 

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির সম্ভাব্য মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।
 

প্রাথমিক তথ্য বলছে, উৎপত্তিস্থলটি লেলেপ এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে ছিল। পঞ্চগড় থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার।
 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, সীমান্তের ওপারে ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় পঞ্চগড়ে এর কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

ভূতাত্ত্বিকভাবে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে নেপাল ও আশপাশের অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। গত কয়েক বছরে এ অঞ্চলে একাধিক শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে, যার কয়েকটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com