বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ওই বাসায় অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর।
ওসি জানান, গোপন সূত্রে পুলিশ জানতে পারে, নুরুল ইসলাম নাহিদ পরিবারের সদস্যদের নিয়ে উত্তরার একটি বাসায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়
মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব মামলা বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে দায়ের করা হয়েছে।
দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নুরুল ইসলাম নাহিদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া তাঁর মুঠোফোন পরীক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।
