উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১০:০০:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১০:০০:১৩ পূর্বাহ্ন
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ওই বাসায় অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর।
 
ওসি জানান, গোপন সূত্রে পুলিশ জানতে পারে, নুরুল ইসলাম নাহিদ পরিবারের সদস্যদের নিয়ে উত্তরার একটি বাসায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়

মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
 
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব মামলা বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে দায়ের করা হয়েছে।
 
দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নুরুল ইসলাম নাহিদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
 
তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
 
এ ছাড়া তাঁর মুঠোফোন পরীক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com