বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে দীর্ঘদিন পর বসেছে সাপ্তাহিক হাট, সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা নেতানিয়াহুর ঐক্যের আহ্বানকে ‘লজ্জাজনক’ বললেন আইজেনকোট ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, চট্টগ্রামে ‘বুলেট’ গ্রেফতার এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনা পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন আহতরা ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দণ্ডিত শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে: তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার করলেন বাংলাদেশি সাইফুল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি, কোন বিভাগে দায়িত্ব পেলেন কারা এবার মোবাইল কোর্টের প্রতিটি অভিযান হবে ভিডিও, প্রতি জেলায় গঠন হচ্ছে মিডিয়া সেল . ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী কারিগরি ত্রুটি সারিয়ে আরটিজিএস লেনদেন স্বাভাবিক করল বাংলাদেশ ব্যাংক পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ১০ খেলায় ১০-১৪ বছরের শিশুদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, মজুরি বোর্ডে প্রস্তাব কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নেদারল্যান্ডসে বিশাল বিক্ষোভ

সাজেকে দীর্ঘদিন পর বসেছে সাপ্তাহিক হাট, সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৮:৫৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৮:৫৭:৫৭ অপরাহ্ন
সাজেকে দীর্ঘদিন পর বসেছে সাপ্তাহিক হাট, সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের গঙ্গারাম বাজারে আবারও বসেছে সাপ্তাহিক হাট। তবে সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 

বুধবার (১১ নভেম্বর) সকালে গঙ্গারাম বাজারে কয়েক শ পাহাড়ি নারী-পুরুষকে নিজেদের উৎপাদিত পণ্য কেনাবেচা করতে দেখা যায়। একই দিন বাঘাইছড়ি উপজেলা সদরের সাপ্তাহিক হাটেও পাহাড়ি ও বাঙালি মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। এ ছাড়া সড়কে সীমিত পরিসরে ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।
 

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক বিবৃতিতে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে কারবারি অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্তির কথাও জানান তিনি।
 

তবে ওই ঘোষণার পরপরই পাল্টা বিবৃতি দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। সংগঠনটির সভাপতি বাবুধন চাকমা অভিযোগ করেন, আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে নতুন জয় চাকমাকে জেএসএস অপহরণ করেছে এবং জোরপূর্বক অবরোধ প্রত্যাহারের বিবৃতি দিতে বাধ্য করেছে।
 

তবে অপহরণ ও জোরপূর্বক বিবৃতি দেওয়ানোর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 

বাবুধন চাকমা আরও বলেন, তাঁদের ঘোষিত পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক সড়কে অবরোধ কর্মসূচি চলবে।
 

এদিকে, দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই বুধবার সকালে সাজেক সড়কের দুটি স্থানে আগুন জ্বালিয়ে পিকেটিং করার খবর পাওয়া গেছে।
 

ফলে বাজারে কেনাবেচা ও মানুষের উপস্থিতি বাড়লেও সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।
 

অবরোধ প্রত্যাহার নিয়ে দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানের কারণে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাজেকে দীর্ঘদিন পর বসেছে সাপ্তাহিক হাট, সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা

সাজেকে দীর্ঘদিন পর বসেছে সাপ্তাহিক হাট, সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা