সাজেকে দীর্ঘদিন পর বসেছে সাপ্তাহিক হাট, সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৮:৫৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৮:৫৭:৫৭ অপরাহ্ন

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের গঙ্গারাম বাজারে আবারও বসেছে সাপ্তাহিক হাট। তবে সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
 

বুধবার (১১ নভেম্বর) সকালে গঙ্গারাম বাজারে কয়েক শ পাহাড়ি নারী-পুরুষকে নিজেদের উৎপাদিত পণ্য কেনাবেচা করতে দেখা যায়। একই দিন বাঘাইছড়ি উপজেলা সদরের সাপ্তাহিক হাটেও পাহাড়ি ও বাঙালি মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। এ ছাড়া সড়কে সীমিত পরিসরে ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।
 

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক বিবৃতিতে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে কারবারি অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্তির কথাও জানান তিনি।
 

তবে ওই ঘোষণার পরপরই পাল্টা বিবৃতি দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। সংগঠনটির সভাপতি বাবুধন চাকমা অভিযোগ করেন, আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে নতুন জয় চাকমাকে জেএসএস অপহরণ করেছে এবং জোরপূর্বক অবরোধ প্রত্যাহারের বিবৃতি দিতে বাধ্য করেছে।
 

তবে অপহরণ ও জোরপূর্বক বিবৃতি দেওয়ানোর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 

বাবুধন চাকমা আরও বলেন, তাঁদের ঘোষিত পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক সড়কে অবরোধ কর্মসূচি চলবে।
 

এদিকে, দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই বুধবার সকালে সাজেক সড়কের দুটি স্থানে আগুন জ্বালিয়ে পিকেটিং করার খবর পাওয়া গেছে।
 

ফলে বাজারে কেনাবেচা ও মানুষের উপস্থিতি বাড়লেও সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।
 

অবরোধ প্রত্যাহার নিয়ে দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানের কারণে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com