বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ঠিকাদারের উপহারকে ঘুষের বৈধতা দেওয়ার চেষ্টা, প্রতিমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় টিআইবি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগের বিশেষ সেমিনার অনুষ্ঠিত সাজেকে দীর্ঘদিন পর বসেছে সাপ্তাহিক হাট, সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা নেতানিয়াহুর ঐক্যের আহ্বানকে ‘লজ্জাজনক’ বললেন আইজেনকোট ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, চট্টগ্রামে ‘বুলেট’ গ্রেফতার এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনা পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন আহতরা ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দণ্ডিত শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে: তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার করলেন বাংলাদেশি সাইফুল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি, কোন বিভাগে দায়িত্ব পেলেন কারা এবার মোবাইল কোর্টের প্রতিটি অভিযান হবে ভিডিও, প্রতি জেলায় গঠন হচ্ছে মিডিয়া সেল . ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী কারিগরি ত্রুটি সারিয়ে আরটিজিএস লেনদেন স্বাভাবিক করল বাংলাদেশ ব্যাংক পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ১০ খেলায় ১০-১৪ বছরের শিশুদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা

ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০১:০০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০১:০০:৪০ অপরাহ্ন
ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক কালাচান (৫৫) মারা গেছেন। ঘটনার সময় তিনি বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন।
 

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ‘কিশোর তন্ময়’ নামের বাসটিতে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
 

নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এ সময় বাসের ভেতরে থাকা চালক বেরিয়ে এসে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন।
 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
 

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। ওই সময় চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন এবং পরে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
 

পুলিশ সুপার বলেন, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে চালকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 

এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারা বাসটিতে আগুন দিয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ