ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০১:০০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০১:০০:৪০ অপরাহ্ন

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক কালাচান (৫৫) মারা গেছেন। ঘটনার সময় তিনি বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন।
 

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ‘কিশোর তন্ময়’ নামের বাসটিতে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
 

নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এ সময় বাসের ভেতরে থাকা চালক বেরিয়ে এসে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন।
 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
 

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। ওই সময় চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন এবং পরে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
 

পুলিশ সুপার বলেন, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে চালকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 

এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারা বাসটিতে আগুন দিয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com