শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

পেঁয়াজ কদম চাষে ঝুকছে নাটোরের কৃষকরা

  • আপলোড সময় : ২২-০৩-২০২৪ ১২:০৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৪ ০১:৩৪:০৪ অপরাহ্ন
পেঁয়াজ কদম চাষে ঝুকছে নাটোরের কৃষকরা
কালো সোনা খ্যাত পেঁয়াজের কদম (বীজ) চাষ হচ্ছে নাটোরে। বীজ কালো হলেও দেখতে সাদা কদমের ফুলের মত। এবার ৬৫ হেক্টর জমিতে পেঁয়াজের বীজের চাষ নলডাঙ্গা উপজেলায়। পেঁয়াজের দাম বেশি থাকার কারনে বীজের দামও বেশি থাকে বাজারে। গেল বছর দুই হাজার থেকে তিন হাজার টাকা কেজি দরে বিক্রি হয়েছে এ পেঁয়াজ বীজ। 

কৃষি বিভাগ বলছেন, দ্রব্য মূল্যের বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় চাষে ঝুকছেন চাষীরা। আর চাষিদের নিয়মিত দেয়া হচ্ছে পরামর্শ।  

নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামের কৃষক ভট্টু বলেন, প্রতিবছর আমরা ফলন ও লাভ ভাল পাই পেঁয়াজ বীজ চাষ করে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অনেক ক্ষতি করে যায়। যেমন, বৈশাখ মাসের শিলা বৃষ্টি, কাল বেশাখী ঝড়। শীলা বৃষ্টি ও ঝড়ে পেঁয়াজের কদম নষ্ট হয়ে যায়। আমাদের কাছে কালো সোনা নামে পরিচিত এ পেঁয়াজের কদমের বীজ । এ ফসল বেশি দাম হওয়ায় আমাদের কাছে সোনার মতো। 

পেঁয়াজের ফুলকে সবাই কদম বলে। এই কদম থেকে পেঁয়াজের বীজ হয়। পেঁয়াজের বীজ কালো রংয়ের হয়। তাই এই অঞ্চলের কৃষকরা এ বীজের নাম কালো সোনা বলেই চিনে বলে জানায় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফৌজিয়া ফেরদৌস।

পেঁয়াজের দামের ওপর নির্ভর করে এ বীজের চাষ করে কৃষকরা। যে বছর পেঁয়াজের দাম বেশি পায়, সে বছর চাষও বেশি করে। এ বছর নলডাঙ্গা উপজেলাতেই ৬৫ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ চাষ করা হয়েছে। পেঁয়াজের বীজ চাষে কৃষকদের মৌমাছির পরাগায়ন নিয়ে চাষিদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। আর জেলায় এ বীজের চাষ হয়েছে ৮৮ হেক্টর।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা