বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উচ্চশিক্ষার জন্য পৃথক টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির ‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ৩ উপসচিবকে ওএসডি বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের সেটিংস, আসছে নতুন ডিজাইন পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৮ নকল করতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, হবিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ নেতানিয়াহুর দলের বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ আওয়ামী লীগের পতন হলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি: নাহিদ ইসলাম রমজানের আগে বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী ক্রসফায়ার বিতর্কের পর আইজিপি পদে পরিবর্তনের আলোচনা মুরাদনগর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মালেশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের আর্তনাদ বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্রের ৩ দিনের রিমান্ড মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন
মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জে মেহগনি গাছ কাটতে গিয়ে গাছের আঘাতে রুবেল জোমাদ্দার (২৮) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা দ্বিতীয় খণ্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত রুবেল ওই গ্রামের বজলু জোমাদ্দারের ছেলে। তিনি মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মনির মজুমদার।
 

নিহতের বড় ভাই আল আমিন জোমাদ্দার জানান, সোমবার বেলা ২টার দিকে রুবেল তাঁর বাবার সঙ্গে বাড়ির পাশের বাগানে একটি মেহগনি গাছ কাটতে যান। গাছটি মাটিতে পড়ে যাওয়ার সময় অসাবধানতাবশত রুবেলের মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
 

পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে বরিশালের নথুল্লাবাদ এলাকায় তাঁর মৃত্যু হয়।
 

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ বলেন, রুবেল সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সহযোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন।
 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, মাধবখালী ইউনিয়নে গাছ কাটতে গিয়ে রুবেল জোমাদ্দার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে রুবেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উচ্চশিক্ষার জন্য পৃথক টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির

উচ্চশিক্ষার জন্য পৃথক টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির