বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
স্পিকার বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে এমন একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া একেবারেই অসম্ভব ছিল। তাই নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে অর্থবিত্ত না থাকলেও জনপ্রিয় ও সমাজে গ্রহণযোগ্য সাধারণ মানুষেরা নির্বাচনে অংশ নিতে পারেন।
বিগত ১৭ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে স্পিকার আশা প্রকাশ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
ভোলার প্রাকৃতিক গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। এখানকার সাধারণ মানুষেরও গ্যাসের প্রয়োজন রয়েছে। ভোলাবাসীর এই দীর্ঘদিনের দাবি ও ন্যায্য অধিকার আদায়ে তিনি জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।
এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্যসচিব রাইসুল আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
