আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:১৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:১৮:৪০ অপরাহ্ন
​জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।
 
​বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
 
​স্পিকার বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে এমন একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া একেবারেই অসম্ভব ছিল। তাই নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে অর্থবিত্ত না থাকলেও জনপ্রিয় ও সমাজে গ্রহণযোগ্য সাধারণ মানুষেরা নির্বাচনে অংশ নিতে পারেন।
 
​বিগত ১৭ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে স্পিকার আশা প্রকাশ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
 
​ভোলার প্রাকৃতিক গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। এখানকার সাধারণ মানুষেরও গ্যাসের প্রয়োজন রয়েছে। ভোলাবাসীর এই দীর্ঘদিনের দাবি ও ন্যায্য অধিকার আদায়ে তিনি জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।
 
​এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্যসচিব রাইসুল আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com