মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানাধীন বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডি কর্মকর্তা জানান, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত চলাকালে সোহাগ ফকিরের সম্পৃক্ততার প্রমাণ পান তদন্তকারীরা। এরপর রাজৈর থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্ত এই কর্মকর্তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে বলেও সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে।
