যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১২:৩৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১২:৩৯:৪৮ অপরাহ্ন
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
 
​মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানাধীন বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
​সিআইডি কর্মকর্তা জানান, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত চলাকালে সোহাগ ফকিরের সম্পৃক্ততার প্রমাণ পান তদন্তকারীরা। এরপর রাজৈর থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
​অভিযানের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্ত এই কর্মকর্তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে বলেও সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com