মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের

ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা

  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৯:১৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৯:১৬:০৪ পূর্বাহ্ন
ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর একটি সামরিক প্রশিক্ষণশিবিরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ জন সেনা নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত দুই শতাধিক সদস্য।
 
​মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাত দিয়ে দৈনিক আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার দেশটির শাবওয়া প্রদেশের আল-আলম সামরিক শিবিরে এ হামলা চালানো হয়।
 
​সরকারি বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, নতুন নিয়োগ পাওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলাকালে শিবিরটি লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা।
 
​হামলার পরপরই তাৎক্ষণিকভাবে ১৮ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার কথা জানানো হলেও পরবর্তী সময়ে হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ে।
 
​ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি জানান, নিহতরা সবাই সদ্য নিয়োগ পাওয়া সদস্য ছিলেন। বর্বরোচিত এ হামলার জবাবে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
​এদিকে আলজাজিরার সানা প্রতিনিধি ইউসুফ মাওরি জানান, হুথিরা এ হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর উপস্থিতি থাকায় ওই ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
 
​হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি জোটের সামরিক উপস্থিতি রয়েছে এমন যেকোনো স্থানকে ভবিষ্যতে তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
​সম্প্রতি লোহিত সাগরের উপকূলে সরকারি বাহিনীর কাছ থেকে কৌশলগত কয়েকটি অঞ্চল হুথিরা পুনর্দখল করার পর থেকেই সেখানে সংঘাত চরম আকার ধারণ করেছে।
 
​হুথিদের অগ্রযাত্রা রুখতে সরকারি বাহিনীও রাজধানী সানা পুনরুদ্ধারে ‘ডন অব ইয়েমেন’ নামে পাল্টা অভিযান শুরু করেছে। এর মধ্যেই সামরিক শিবিরে এমন রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ

দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ