বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল হামলা, আহত ১ মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা এনসিপির কমিটিতে নাম, সাময়িক বরখাস্ত ভোলার প্রাণিসম্পদ কর্মকর্তা ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক শুরু, আলোচনায় জ্বালানি সংকট ও এআই সীমান্তবর্তী ২,৭২৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে মন্দার আশঙ্কা দিল্লির আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত, অভিযোগ দিলীপ ঘোষের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা

জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৭:৫৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৮:১৮:০১ অপরাহ্ন
জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) গবেষণায় স্বীকৃতি ও উৎসাহ দিতে শিক্ষকদের মাঝে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এতে ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে শ্রেষ্ঠ গবেষক হিসেবে সম্মাননা পেয়েছেন তিন শিক্ষক।
 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাবিপ্রবির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে রিসার্চ সেলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
 

ঘোষিত ফলাফল অনুযায়ী, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে গবেষণায় প্রথম স্থান অর্জন করেছেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আতিকুর রহমান। এছাড়া একই  বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছেন সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী।
 

জাবিপ্রবি রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আলী হোসেন এবং রেজিস্ট্রার সারোয়ার জাহান।
 

জানা যায়, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ‘রিসার্চ পাবলিকেশন ফেয়ার-২০২৫’-এ ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে এই শ্রেষ্ঠ গবেষকদের নির্বাচন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের বিজয়ী শিক্ষকদের পুরস্কৃত করা হয়। একই সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিশেষ গবেষণা প্রণোদনাও ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক

জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক