সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা ১২ কেজি সম্পত্তি নিয়ে বিরোধ, দেড় লাখ টাকার চেক দেওয়ায় ১৬ ঘণ্টা পর বাবার দাফনে সম্মতি মেয়ের আইএমএফের ঋণ কর্মসূচির সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী দেবিদ্বারে মাদ্রাসার পরিচিতি ও আলোচনা সভা, শেষে বিশেষ মোনাজাত জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীনবরণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ইন্টারনেট বন্ধ মহালয়া আজ, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজায় শুরু দুর্গোৎসব প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক হীড বাংলাদেশে চাকরি, মাসিক বেতন ৪০ হাজার টাকা বসনিয়ায় অনিয়মিত সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ বাঘাইছড়ির ইমামপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি বিশ্ব ডিম দিবস আজ, ৩০ বছরে পা দিল দিবসটি আ. লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা ১২ কেজি

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৭:২০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৭:২০:৫২ অপরাহ্ন
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণের ওজন দাঁড়িয়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম। এ ছাড়া পাওয়া গেছে ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা।
 

সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা করা হয়। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
 

জেলা জুয়েলারি সমিতির ১০ জন সদস্য স্বর্ণ ও রুপার ওজন নির্ধারণের কাজ করেন। তবে বৈদেশিক মুদ্রার গণনা তখনো শেষ হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী।
 

এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ উপস্থিত ছিলেন।
 

এর আগে ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা করা হয়েছিল। সে সময় নিলামে ৪১৫ ভরি ১ আনা স্বর্ণ এবং ১৬৪ ভরি রুপা বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১০০ টাকা পাওয়া যায়।
 

এ ছাড়া ওই সময় বৈদেশিক মুদ্রা নগদায়ন করে আয় হয়েছিল ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা।
 

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এর বাইরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান হিসেবে এসেছে আরও ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা