বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’, নিয়োগ হবে এসএসসির মাধ্যমে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’ সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০১:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০১:৩০:২৬ অপরাহ্ন
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে পুনরায় বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিক ও অ্যাক্সিওস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ৩ নভেম্বরের নির্বাচনের আগে ইরানে আবারও হামলা চালানো সম্ভব কি না, সে বিষয়ে সামরিক বিকল্পগুলোর খসড়া প্রস্তুত করতে পেন্টাগনকে অনুরোধ করেছে হোয়াইট হাউস।
 

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার পরিধি, লক্ষ্যবস্তুর তালিকা ও চূড়ান্ত অনুমোদনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে জোর আলোচনা চলছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে যেকোনো সময় সব বিকল্পই খোলা রয়েছে। তবে জ্বালানির দাম বৃদ্ধির ঝুঁকি এড়াতে মধ্যবর্তী নির্বাচনের পর হামলা চালানো কৌশলগতভাবে বেশি উপযুক্ত হতে পারে বলে মনে করছেন তাঁর কয়েকজন উপদেষ্টা।
 

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের জ্বালানি, অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি চূড়ান্ত করতে সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) নির্দেশ দিয়েছে পেন্টাগন। মার্কিন ও ইসরায়েলি সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় ইসরায়েলি সংসদ নির্বাচনের সময়ের সঙ্গে মিল রেখে এই হামলার পদক্ষেপ নেওয়া হতে পারে।
 

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পরিস্থিতি নিয়ে সরাসরি কথা বলেছেন ট্রাম্প। পুনরায় কোনো হামলা শুরু হলে মার্কিন ও ইসরায়েলি বাহিনী একযোগে এই অভিযান পরিচালনা করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে মার্কিন হামলায় প্রত্যাশিত রাজনৈতিক ফল না আসায় এবং দেশের ভেতরে যুদ্ধবিরোধী মনোভাব তীব্র হওয়ায় নির্বাচনের আগে এবার ‘জোরপূর্বক’ বিজয় দেখাতে চাইছেন ট্রাম্প।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা

কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা