রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক দুই দশকের বেশি সময় পর আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী রমজান সামনে রেখে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪ ঢাকাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রমজানের তিন মাস আগেই ছোলার দাম বাড়তি, আরও বৃদ্ধির শঙ্কা বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, সাক্ষাৎকারের জন্য মনোনীত আরও ৭০ জন টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর আগুন আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার বাংলাদেশি হয়েও মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিক হিসেবে বন্দি শাহ জামাল, ১১ বছর ধরে অপেক্ষায় পরিবার জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত চীনে ট্রাম্প-শি-পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, জানাল হোয়াইট হাউজ এলএনজি আমদানিতে প্রথম তিন মাসেই শেষ ভর্তুকির বরাদ্দ ‘দার-ই-নিজাত’-এর ৩০তম পর্বে প্রেমের স্বীকারোক্তি, শেষে ক্যানসারের রহস্য দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে বিক্ষোভ বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ ‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:৪৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:৪৪:৩৯ অপরাহ্ন
যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা

সৌদি আরবে কর্মরত বা নতুন করে যেতে চাওয়া দক্ষ প্রবাসী কর্মীদের জন্য পরিবারের সদস্যদের দেশটিতে নেওয়ার প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে যোগ্য দক্ষ কর্মীরা নিজেদের কাজের ভিসার প্রক্রিয়া চলাকালেই স্ত্রী ও সন্তানদের জন্য প্রবেশ ভিসার (এন্ট্রি ভিসা) আবেদন করতে পারবেন।
 

আগের ব্যবস্থায় প্রবাসী কর্মীদের নিজেদের কর্মসংস্থান ও আবাসন বা ইকামার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর পরিবারের সদস্যদের নেওয়ার সুযোগ ছিল। নতুন নিয়মে দীর্ঘসূত্রতা কমিয়ে দুটি প্রক্রিয়া একই সঙ্গে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
 

যাঁদের নেওয়া যাবে

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যোগ্য দক্ষ প্রবাসী কর্মীর তিন ধরনের সদস্য এই সুবিধার আওতায় পড়বেন:

১. স্ত্রী
২. ২৫ বছরের কম বয়সী ছেলে
৩. অবিবাহিত মেয়ে
 

যেসব শর্ত মানতে হবে

নতুন ব্যবস্থায় পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগেই যোগ্য পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার আবেদন করা গেলেও প্রচলিত অন্যান্য শর্ত বাতিল করা হয়নি। ভিসা আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য ও পূর্ণাঙ্গ নথিপত্র জমা দিতে হবে।
 

পরিবারের সদস্যরা প্রবেশ ভিসা পাওয়ার পর সেটির মেয়াদ অনুযায়ী সৌদি আরবে যেতে পারবেন। তবে দেশটিতে পৌঁছানোর পরই তাঁরা স্বয়ংক্রিয়ভাবে আবাসনের অনুমতি পাবেন না। সৌদি আইন, বিধি ও সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী দেশটিতে পৌঁছানোর পর তাঁদের আবাসন বা ইকামার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
 

সৌদি আরবের স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। মূলত দক্ষ প্রবাসী কর্মীদের জন্য প্রক্রিয়া সহজ করা এবং দেশটিতে বসবাসকারীদের জীবনযাত্রার মান উন্নত করতেই এই পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক