সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালা চূড়ান্ত চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালা চূড়ান্ত

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১১:১১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:১১:১১ পূর্বাহ্ন
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালা চূড়ান্ত

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীরা নথিবিহীন অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কারসংক্রান্ত নতুন বিধিমালায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) লুক্সেমবার্গে অনুষ্ঠিত এক বৈঠকে ‘রিটার্ন রেগুলেশন’ বা প্রত্যাবাসন বিধিমালার এই চূড়ান্ত সম্মতি দেওয়া হয়। শুক্রবার (২ অক্টোবর) এটি ইইউর সরকারি জার্নালে প্রকাশের মধ্য দিয়ে কার্যকর হয়েছে।
 

নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট বিদেশিদের যে সদস্যরাষ্ট্রে তাঁরা অবস্থান করছেন, সেখান থেকে চলে যেতে হবে এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে হবে। অন্যথায় তাঁদের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ও শাস্তির মুখে পড়তে হবে। ইউরোপীয় পার্লামেন্ট ও কাউন্সিলের মধ্যে গত জুনে হওয়া সমঝোতার ভিত্তিতে এই বিধিমালায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের সুযোগ রাখা হয়েছে। ইইউ কাউন্সিলের সভাপতিত্বকারী দেশ আয়ারল্যান্ডের বিচার, স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক মন্ত্রী জিম ও’ক্যালাহান জানান, বর্তমানে ইইউ ছাড়ার নির্দেশ পাওয়া বিদেশিদের মধ্যে প্রায় ৮০ শতাংশই বাস্তবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করেন না। এই হার বাড়াতেই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে।
 

নতুন বিধিমালায় বহিষ্কার ত্বরান্বিত করতে একাধিক কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে প্রশাসনিক আটকের সর্বোচ্চ সময়সীমা ১৮ মাস থেকে বাড়িয়ে ২৪ মাস করা হয়েছে, যা প্রয়োজনে আরও ছয় মাস বাড়ানো যেতে পারে। এ ছাড়া ইউরোপীয় ভূখণ্ডে পুনঃপ্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ সাধারণভাবে সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ করা হলেও, নিরাপত্তাহুমকি বিবেচিত হলে সদস্যরাষ্ট্রগুলো অনির্দিষ্টকালের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পারবে।
 

বিধিমালায় বলা হয়েছে, বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কার স্থগিত থাকার যে ব্যবস্থা ছিল, তা বাতিল করা হয়েছে। অর্থাৎ আপিল চলমান অবস্থাতেও বহিষ্কার কার্যকর হতে পারে। এ ছাড়া কর্তৃপক্ষ চাইলে সন্দেহভাজন ব্যক্তির শরীর, ব্যক্তিগত সামগ্রী ও ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি ও জব্দ করতে পারবে। অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক ও শিশুসন্তানসহ পরিবারকে ‘শেষ অবলম্বন’ হিসেবে আটক কেন্দ্রে রাখার অনুমতিও দেওয়া হয়েছে এই নিয়মে।
 

তবে নতুন এই বিধিমালার তীব্র সমালোচনা করেছেন মানবাধিকারকর্মীরা। বেলজিয়ামভিত্তিক বেসরকারি সংস্থা পিকাম-এর (পিআইসিইউএম) অ্যাডভোকেসি কর্মকর্তা চিয়ারা কাতেল্লি বলেন, এই বিধিমালা অভিবাসীদের আটক ও বহিষ্কারের পরিধি বাড়িয়েছে। এর ফলে আরও বেশি মানুষ সরকারি পরিষেবা নিতে বা সুরক্ষার আবেদন করতে ভয় পাবেন। এটি কার্যত অনিয়মিত অবস্থায় থাকা মানুষের সংখ্যা কমানোর পরিবর্তে আরও বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ

হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ