মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনের কর্মসূচি ঘোষণা মক্কা প্রতিরক্ষা জোটের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতায় আগ্রহী ইরান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশজুড়ে অস্থিরতা, চাপে ফ্রান্স সরকার ইসরায়েলে নির্বাচন আজ, ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু নাকি আসছে পরিবর্তন? রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসা জাবি অধ্যাপক নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা কর কমিশনারের কার্যালয় পরীমনির জন্মদিনে উড়োজাহাজে এল শিউলি ফুল: কে পাঠালেন এই উপহার? পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের পর এবার প্রাথমিক স্তরের বইয়ে ‘নৌকা’র ছবি নিয়ে তোলপাড় সেন্টমার্টিনে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ, বাড়ছে রাত্রিযাপনের অনুমতি চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরছেন তিনি ফেনীতে মানসিক ভারসাম্যহীন মেয়ের বটির কোপে মায়ের করুণ মৃত্যু স্বজনদের সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, বাড়ির আঙিনায় বৃদ্ধের শেষ ঠিকানা ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমার দাবি, এনায়েতুল্লাহ আব্বাসীকে লিগ্যাল নোটিশ

বশেফমুবিপ্রবির আহত শিক্ষার্থীদে খোঁজে নিচ্ছেন উপাচার্য

  • আপলোড সময় : ১০-০৩-২০২৪ ১২:২৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৪ ০৬:৩২:৩১ পূর্বাহ্ন
বশেফমুবিপ্রবির আহত শিক্ষার্থীদে খোঁজে নিচ্ছেন উপাচার্য
জামালপুরে বখাটেদের হামলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান আহত শিক্ষার্থীদের দেখতে গেছেন।

শনিবার (০৯ মার্চ) রাতে শহরের দেওয়ানপাড়া, ইকবালপুরসহ বিভিন্ন এলাকায় আহত প্রত্যেক শিক্ষার্থীর মেসে গিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন তিনি। 

এ সময়  উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দেন। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণেরও আশ্বাস দেন তিনি। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী, সহকারী প্রক্টর রিপন রায় ও সুমিত কুমার পাল উপস্থিত ছিলেন। 

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (০৮ মার্চ) রাতে শহরের বনপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় কিছু বখাটে। এ ঘটনায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ০৮ শিক্ষার্থী আহত হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় তাৎক্ষণিক তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালেও পাঠানো হয়। তারা সবাই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু