সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় চায় গাজাবাসী পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, থাকছে আবু সাঈদ-মুগ্ধদের ছবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে এলে গ্রেপ্তারের কথা ভাবছেন মেয়র জোহরান যুক্তরাষ্ট্র ‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’, চরম জবাবের হুঁশিয়ারি ইরানি কমান্ডারের এলএনজি আমদানি কমাতে নতুন ৩ কূপ খনন, গ্রিডে যোগ হবে ৩ কোটি ঘনফুট গ্যাস পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান কানাডা সীমান্তে মার্কিন গোয়েন্দাদের হাতে ভারতীয় গ্যাংস্টার গ্রেপ্তার ফাইনাল টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি নেবেন কারা? প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব: প্রত্যাহার হওয়া এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু গণভোটের রায় না মানলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগামী মাসে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৪ ১১:২৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৪ ০৬:৩০:২৭ পূর্বাহ্ন
কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র
প্রথম বার নারী মেয়র হিসাবে ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নির্বাচিত হয়েছেন । শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় নগরের কুমিল্লা জেলা স্কুল অডিটরিয়ামে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
 
ফলাফলে দেখা যায়, ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে মেয়র পদে উপনির্বাচনে ১০৫ কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। ২৬ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু । এছাড়াও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
 
 
প্রথমবারের মতো সিটি নির্বাচনে আসা এ প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 
 
এ নির্বাচনেভোট প্রদানের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। এতে বৈধ ভোট পড়েছে ৯৪ হাজার ১১৫ ভোট। 
 
ফলাফল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করেছেন মনিরুল হক সাক্কু। তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেয়া হয়েছে।
 
এর আগে শনিবার সকাল থেকেই ইভিএমে ২৭টি ওয়ার্ডের ১০৫ ভোটকেন্দ্রের ৬৪০ ভোটকক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। 
 
২০২২ সালের নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ২০১৭ সালের নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। 
 
২০২২ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি

রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি