বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৪ ১১:২৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৪ ০৬:৩০:২৭ পূর্বাহ্ন
কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র
প্রথম বার নারী মেয়র হিসাবে ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নির্বাচিত হয়েছেন । শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় নগরের কুমিল্লা জেলা স্কুল অডিটরিয়ামে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
 
ফলাফলে দেখা যায়, ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে মেয়র পদে উপনির্বাচনে ১০৫ কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। ২৬ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু । এছাড়াও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
 
 
প্রথমবারের মতো সিটি নির্বাচনে আসা এ প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 
 
এ নির্বাচনেভোট প্রদানের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। এতে বৈধ ভোট পড়েছে ৯৪ হাজার ১১৫ ভোট। 
 
ফলাফল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করেছেন মনিরুল হক সাক্কু। তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেয়া হয়েছে।
 
এর আগে শনিবার সকাল থেকেই ইভিএমে ২৭টি ওয়ার্ডের ১০৫ ভোটকেন্দ্রের ৬৪০ ভোটকক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। 
 
২০২২ সালের নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ২০১৭ সালের নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। 
 
২০২২ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস

'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস