বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল

বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১১:০৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১১:০৮:১১ পূর্বাহ্ন
বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ বুধবার এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
 

বিমানের একাধিক সূত্র জানিয়েছে, নিউইয়র্ক সময় আজ বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে এই চুক্তি সই হবে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সামনে রেখে ইতিমধ্যে নিউইয়র্কে অবস্থান করছেন বিমানের চেয়ারম্যান রুবি এ হোসেন। এ ছাড়া বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের কথা রয়েছে।
 

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ ‍উর রহমান জানান, বাংলাদেশ যে বোয়িং থেকে আরও উড়োজাহাজ কিনছে, সেটি আগেই প্রকাশিত হয়েছিল। প্রধানমন্ত্রীর চলতি নিউইয়র্ক সফরেই এই চুক্তি সই হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। তবে নতুন এই ১১টি উড়োজাহাজের মডেল, দাম, অর্থায়ন পদ্ধতি এবং সরবরাহের সময়সূচি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
 

এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, নতুন করে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। তারও আগে চলতি বছরের এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। ওই চুক্তি অনুযায়ী, ২০৩১ সালে প্রথম এবং ২০৩৫ সালে শেষ উড়োজাহাজটি হাতে পাওয়ার কথা রয়েছে।
 

এদিকে বোয়িংয়ের পাশাপাশি আগামী মাসে উড়োজাহাজ নির্মাতা আরেক প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গেও একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। ওই চুক্তির আওতায় এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনতে পারে বাংলাদেশ। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে মোট ১৯টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ১৪টি বোয়িং এবং বাকি ৫টি কানাডার ড্যাশ-৮ মডেলের।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যে কারণ আজ দিন-রাত সমান

যে কারণ আজ দিন-রাত সমান