শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

আওয়ামীলীগ নৈতিকভাবে পরাজিত সরকার: আমিনুল হক

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৪ ১০:৫২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৪ ১১:১৪:৩৭ অপরাহ্ন
আওয়ামীলীগ নৈতিকভাবে পরাজিত সরকার: আমিনুল হক
বর্তমান সরকার জনগণের ভোটের সরকার নয়। তারা একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে মন্তব্য করে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে না যাওয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। তারা জনগণের কাছে পরাজিত। এ সরকার নৈতিকভাবে পরাজিত সরকার।
বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকালে গুলশানস্থ দলটির চেয়ারপার্সন কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার।

আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। যতদিন না দেশে গণতন্ত্র ফেরত আসবে ততদিন ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
আমিনুল হক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এতে জনগণের নাভিশ্বাস উঠেছে। তিনি বলেন, আজকে দেশের শিক্ষা, বিচার ব্যবস্থাসহ রাষ্ট্রের প্রতিটি গণতান্ত্রিক স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা না হলে এ থেকে কাটিয়ে ওঠা সম্ভব নয়।

সভায় আমিনুল হক তার বক্তব্যে আসন্ন রমজানে দলের সাংগঠনিক ও গণসংযোগ কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে ইফতার মাহফিলের আয়োজনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের আগামী আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার জন্য সংগঠিত করার মতামত জানান।

এছাড়াও তিনি রমজান মাসে মহানগরের ওয়ার্ড পর্যায় থেকে অসহায় দলীয় নেতাকর্মী ও সাজাপ্রাপ্ত নেতাদের পরিবারের পাশে থাকার উদ্যোগ নেন এবং গুম হওয়া পরিবারদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি উপস্থিতিতে একটি ইফতার মাহফিলের আয়োজনের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য তাবিথ আউয়াল, মহানগর যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, চেয়ারম্যান আতাউর রহমান, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আখতার হোসেন, মহানগর সদস্য কাউন্সিলর আলী আকবর আলী, অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিম, হাজী মো. ইউসুফ, আহসান উল্লাহ চৌধুরী হাসান, হুমায়ুন কবির রওশান, হাফিজুর রহমান শুভ্র, মোজাম্মেল হক সেলিম, এল রহমান, আলাউদ্দিন সরকার টিপু, মাহাবুব আলম মন্টু, দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক নায়েব ইসলাম ও সদস্য সচিব এডভোকেট রুনা লায়লা, যুবদলের মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মেরাজ, কৃষকদল মহানগর উত্তরের সভাপতি আকশাদুল আরিস ডল, সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু, জাসাস মহানগর উত্তরের আহ্বায়ক স্বপন ফকির, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের আহ্বায়ক মহসীন সিদ্দিকী রনী, শ্রমিক দলের মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা