বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প অবৈধ সম্পদের মামলা: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ ঝিনাইদহে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ জাবিপ্রবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান

ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৮:২৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৮:২৬:১০ পূর্বাহ্ন
ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প

সাপ্তাহিক ছুটির দিনে যখন বহু মার্কিন নাগরিক অবসর সময় কাটাচ্ছিলেন, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র ১০ ঘণ্টা ৪১ মিনিটে তিনি একের পর এক ৬০টি পোস্ট করেন। এসব পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি নিজের নানা অতিরঞ্জিত ছবি, মানচিত্র ও প্রশংসামূলক বার্তা শেয়ার করেছেন তিনি।
 

ট্রাম্পের পোস্ট করা এসব এআই ছবির কোনোটিতে দেখা যায়, তিনি কানাডার প্রধানমন্ত্রীকে হকি স্টিক দিয়ে ভয় দেখাচ্ছেন, শত্রুদের ওপর বোমা হামলা চালাচ্ছেন এবং অন্ধকার রাস্তায় প্রাণঘাতী রোবট নিয়ে টহল দিচ্ছেন। কোনো কোনো মানচিত্রে যুক্তরাষ্ট্রকে অন্য দেশ দখল করতে দেখা গেছে, আবার কোনোটিতে একটি অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের ইঙ্গিতও ছিল। পাশাপাশি ডেমোক্রেটিক পার্টিকে আক্রমণ করে নিজেকে ‘সর্বকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করেছেন তিনি।
 

এসব ডিজিটাল বা এআই-নির্ভর উপস্থাপনায় ট্রাম্পকে কখনো যোদ্ধা, কখনো বিজয়ী, আবার কখনো ইতিহাসের বিশাল এক চরিত্র হিসেবে দেখানো হচ্ছে। ছবিতে নিজের বয়স কমিয়ে এবং শরীরকে আরও পেশিবহুল হিসেবেও উপস্থাপন করেছেন তিনি। গত সপ্তাহে একটি পোস্টে চাঁদের ছবির সঙ্গে লেখা ছিল, ‘চাঁদ আমাদের’। কয়েক সপ্তাহ আগের আরেকটি ছবিতে তাঁকে এক ভিনগ্রহের প্রাণীকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়।
 

আরেকটি ছবিতে ট্রাম্পের মুখ রেসলিং তারকা হাল্ক হোগানের পেশিবহুল শরীরে বসিয়ে দেওয়া হয়েছে। পরদিনের একটি এআই ছবিতে দেখা যায়, গত বছর মারা যাওয়া জনপ্রিয় এই রেসলিং তারকার সঙ্গে হাত মেলানোর প্রতিযোগিতায় ট্রাম্প সহজেই জয়ী হচ্ছেন। কল্পিত এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
 

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের এই ধারাবাহিক পোস্ট তাঁর ব্যক্তিগত মানসিক জগতের একটি ভিন্ন চিত্র তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দ্বিতীয় মেয়াদে তাঁর এ ধরনের অস্বাভাবিক ও অতিরঞ্জিত পোস্ট সমালোচকদের কাছে তাঁর মানসিক অবক্ষয়ের সূচক হিসেবে ধরা পড়ছে। বয়সের সঙ্গে ট্রাম্পের মানসিক অবক্ষয় আরও বাড়ছে বলে দাবি করছেন তাঁরা।
 

ট্রাম্পের সাবেক ডেপুটি হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউজ এসব পোস্টের তীব্র সমালোচনা করেছেন। তাঁর মতে, ট্রাম্প এত বেশি পোস্ট করছেন যে মানুষ এসবের অস্বাভাবিকতা নিয়ে আর আগের মতো বিস্মিত হচ্ছে না। ৮০ বছর বয়সী একজন প্রেসিডেন্ট বিপুল সময় ব্যয় করে নিজেকে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী ব্যক্তি হিসেবে তুলে ধরতে এ ধরনের এআই-নির্ভর কনটেন্ট ছড়াচ্ছেন। ম্যাথিউজ মনে করেন, এটি চোখের সামনেই একজনের মানসিক অবক্ষয় দেখার মতো একটি বিষয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে