সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৫:৫২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৫:৫২:০৬ অপরাহ্ন
ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন পরিষদ রয়েছে, সেগুলোর সব কটিতে একই দিনে একযোগে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
​ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে এটি পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। এ ক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সেগুলো একই সঙ্গে অনুষ্ঠিত হবে।’ তিনি ব্যাখ্যা করে বলেন, একই উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকিগুলোতে অন্য ধাপে ভোট হলে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই পুরো উপজেলার সব কটি ইউনিয়নে একই দিনে ভোট সম্পন্ন করার চিন্তাভাবনা চলছে। ​​​​তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়েও নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান সচিব। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতিমধ্যে জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসেই তফসিল ঘোষণা করে আগামী নভেম্বর মাসে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনপ্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ