ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৫:৫২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৫:৫২:০৬ অপরাহ্ন
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন পরিষদ রয়েছে, সেগুলোর সব কটিতে একই দিনে একযোগে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
​ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে এটি পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। এ ক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সেগুলো একই সঙ্গে অনুষ্ঠিত হবে।’ তিনি ব্যাখ্যা করে বলেন, একই উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকিগুলোতে অন্য ধাপে ভোট হলে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই পুরো উপজেলার সব কটি ইউনিয়নে একই দিনে ভোট সম্পন্ন করার চিন্তাভাবনা চলছে। ​​​​তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
​
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়েও নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান সচিব। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতিমধ্যে জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসেই তফসিল ঘোষণা করে আগামী নভেম্বর মাসে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনপ্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]