মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ
আসন প্রতি ৪২ শিক্ষার্থী

কাল থেকে শুরু রাবির ভর্তি পরীক্ষা

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৪ ১১:৪০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৪ ১০:৪১:০৯ অপরাহ্ন
কাল থেকে শুরু রাবির ভর্তি পরীক্ষা
রাজশাহী বিশ্বিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে কাল মঙ্গলবার। ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়ে চলবে ৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৬ মার্চ ‘এ’ ইউনিটের (মানবিক) এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবারের পরীক্ষায় মোট তিন হাজার ৯৮৪টি আসনের প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪৭ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভর্তিচ্ছু ও অভিভাবকদের সীমিত আবাসনচিকিৎসা ব্যবস্থা ও  প্রক্সি জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবার তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি আবেদন জমা পড়েছে। এতে প্রতি আসনের বিপরীতে ৪২ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে আবেদনকারী ৭৪ হাজার ৭৮৫ জন, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১ জন এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪ জন। কোটা বাদে আবেদনকারীর সংখ্যা ‘এ’ ইউনিটে ৬৯ হাজার ৫২৭টি, ‘বি’ ইউনিটে ৩২ হাজার ৬১৪টি এবং ‘সি’ ইউনিটে ৭০ হাজার ৯৭৬টি।


উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ১১টি অভিভাবক টেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি টেন্টে ২০০টি করে বসার চেয়ার থাকবে। পরীক্ষা চলাকালে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কয়েকটি টিম কাজ করবে। ক্যাম্পাসে সাধারণভাবে ব্যবহারের জন্য ১১টি স্থানে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে। ১২টি হেল্পডেস্কের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রদান করা হবে।

এদিকে,ভর্তি পরীক্ষা উপলক্ষে সোমবার (৪ মার্চ) থেকে আগামী ৭ মার্চ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু