শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল হামলা, আহত ১

সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১২:৫৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১২:৫৯:১০ অপরাহ্ন
সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন

সদ্য গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে আমানতের টাকা তুলে নিতে প্রথম দিনেই আবেদন করেছেন ১৮ হাজার গ্রাহক। এসব আবেদনে গ্রাহকেরা মোট ১ হাজার ৩০০ কোটি টাকা উত্তোলনের দাবি জানিয়েছেন। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

জানা গেছে, এককালীন পুরো আমানতের অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন ২ হাজার ৩৬৭ জন গ্রাহক। তাঁদের আবেদনে মোট ২৪৪ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। আমানতকারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাঁদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া আবেদনপ্রক্রিয়া চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে এই আবেদন জমা দিতে হচ্ছে।
 

সোমবার (৩১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সব শাখায় পাঠানো এক নির্দেশনায় বলা হয়, শাখা পর্যায়ে জমা হওয়া আবেদনগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রধান কার্যালয় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থের সংস্থান করে শাখায় পাঠালে, সেখান থেকেই আমানতকারীদের টাকা বুঝিয়ে দেওয়া হবে। অর্থ উত্তোলনের জন্য করা আবেদনে গ্রাহকের হিসাবে মোট জমা টাকার পরিমাণ, প্রত্যাশিত উত্তোলনের পরিমাণ এবং টাকা তোলার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হচ্ছে।

 

এর আগে ১ সেপ্টেম্বর থেকেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করতে তা এক সপ্তাহ পেছানো হয়েছে বলে ব্যাংকটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
 

ব্যাংকের নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, আপাতত শুধু ব্যক্তি আমানতকারীরা তাঁদের জমা টাকার মূল অংশ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) তুলতে পারবেন। অর্জিত মুনাফার অর্থ পরে দেওয়া হবে। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে আপাতত টাকা তুলতে পারবেন না।

 

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরম সংকটে পড়া পাঁচটি বেসরকারি ব্যাংককে একীভূত করে গঠিত হয় এই ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী

ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী