শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল হামলা, আহত ১ মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা

সাড়ে সাত বছর পর ডাকসুর জিএস ঘোষিত হলেন রাশেদ খাঁন

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১১:৫৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১১:৫৯:৩৫ পূর্বাহ্ন
সাড়ে সাত বছর পর ডাকসুর জিএস ঘোষিত হলেন রাশেদ খাঁন

প্রায় সাড়ে সাত বছর পর ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সাধারণ সম্পাদক (জিএস) পদে রাশেদ খাঁনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

গতকাল সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানী বিষয়টি নিশ্চিত করেছেন।
 

সহউপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানী জানান, তৎকালীন ডাকসুর জিএস গোলাম রাব্বানীর এমফিল ভর্তি একটি ‘নির্দিষ্ট প্রতারণার অভিযোগে’ বাতিল করা হয়েছিল। তিনি বলেন, ‘যেহেতু তাঁর ভর্তিই বাতিল হয়ে গেছে, তাই ডাকসু নির্বাচনে জিএস পদে তাঁর প্রার্থিতাও বাতিল হয়েছে এবং নির্বাচনের ওই ফল অবৈধ হয়ে গেছে। এর ফলে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী রাশেদ খাঁনকে সেই মেয়াদের জন্য এককভাবে জিএস পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালের ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তৎকালীন নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, ওই নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর ১১ হাজার ৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছিলেন ৯ হাজার ১২৯ ভোট।
 

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হয়েছিলেন। সেই নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট।
 

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এখন সেই নির্বাচনের ফলের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে থাকা রাশেদ খাঁনকেই ডাকসুর সাধারণ সম্পাদক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী