বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’ সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, টানা ৫ দিনের ছুটি আলোর মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণের স্বীকৃতি, চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে শিক্ষক হলেন মিশন আজ নুডলস দিবস ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

মেহেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন ইউপি সদস্য

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৬:০৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৬:০৭:৩১ অপরাহ্ন
মেহেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন ইউপি সদস্য
এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে কলিমুদ্দিন ওরফে কালু নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 
 
রোববার (২৩ আগস্ট) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।
​দণ্ডপ্রাপ্ত কলিমুদ্দিন কালু মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আবদুল মণ্ডলের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা এবং পিরোজপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য।  
 
আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনার পর পুলিশ পাহারায় এজলাস থেকে নামিয়ে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে প্রাথমিক চিকিৎসার জন্য পুলিশ পিকআপে করে তাঁকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  
​মামলার প্রেক্ষাপট ও বিচারপ্রক্রিয়া
 
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাতে পিরোজপুর গ্রামের এক মানসিক প্রতিবন্ধী নারী রাতের খাবার শেষে ঘরে মশারি টাঙাচ্ছিলেন। এ সময় ইউপি সদস্য কলিমুদ্দিন কালু ওই ঘরে প্রবেশ করে তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান এবং ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেন।
 
​ঘটনার তিন দিন পর ভুক্তভোগীর মা পারভীনা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মেহেরপুর সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
​অর্থদণ্ড ও ক্ষতিপূরণ
 
সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে আদালত কলিমুদ্দিন কালুকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করেন। আদালত নির্দেশ দেন যে, জরিমানার এই অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। আসামির বর্তমান বা ভবিষ্যৎ স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে এই অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।  
 
​মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী ইব্রাহীম শাহীন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান

বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান