নিহত দেবাশীষ দত্ত ‘দৈনিক আজকের পত্রিকা’ ও ‘চ্যানেল নাইন’–এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় ‘দৈনিক আজকের আলো’ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন। এই অগ্নিকাণ্ডে তাঁর স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেনও প্রাণ হারিয়েছেন।
স্থানীয় ‘দৈনিক আজকের আলো’ পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান সাংবাদিক দেবাশীষ ও তাঁর পরিবারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভি নিশ্চিত করেছে যে ওই অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নয়জনের মধ্যে আটজনই বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক। স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশুর জানান, নিহত বাংলাদেশিরা সবাই চিকিৎসার জন্য কলকাতায় ওই হোটেলে অবস্থান করছিলেন।

ডেস্ক রিপোর্ট